সিআইইউতে ‘কেইস রাইটিং সেন্টার’ উদ্বোধন
দৈনিক শিক্ষাডটকম ডেস্ক
April 30, 2026

সহকারী রেজিস্ট্রার রুমা দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিআইইউ কেইস রাইটিং সেন্টার (সিসিডব্লিওসি) এর ভারপ্রাপ্ত পরিচালক ইফফাত ইশরাত খান এবং এইচএসবিসি এর হেড অফ চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ। #সিআইইউ #শিক্ষার্থী
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সিআইইউ কেইস রাইটিং সেন্টার (সিসিডব্লিওসি)’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর জামালখানস্থ সিআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলি হোসাইন। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সহকারী রেজিস্ট্রার রুমা দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিআইইউ কেইস রাইটিং সেন্টার (সিসিডব্লিওসি) এর ভারপ্রাপ্ত পরিচালক ইফফাত ইশরাত খান এবং এইচএসবিসি এর হেড অফ চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ। বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন নর্থ আমেরিকান কেইস রিসার্চ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, কেইস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব সান ফ্রানসিস্কোর অ্যাসোসিয়েট ডিন ড. মাইকেল গোল্ডম্যান। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন বিশ্বের বৃহত্তম বিজনেস কেইস বিতরণকারী প্রতিষ্ঠান দ্য কেইস সেন্টার, ইউকে -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভিকি লেস্টার। সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। প্রসঙ্গত, যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটিতে অবস্থিত বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘দ্য কেইস সেন্টার’-এর সহযোগিতায় সিআইইউ কেইস রাইটিং সেন্টার (সিসিডব্লিওসি) যাত্রা শুরু করেছে। এই সেন্টারের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন শিক্ষণীয় কেইস তৈরি করা হবে, যেখানে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রতিফলিত হবে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং তাদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে, যা ভবিষ্যতের দক্ষ পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, উদীয়মান অর্থনীতির প্রেক্ষাপটে প্রাসঙ্গিক এসব কেইস বিশ্বব্যাপী শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। #সিআইইউ #শিক্ষার্থীPublished: 30/04/2026 06:51 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/case-writing-center-inaugurated-at-ciu-370357
সিআইইউ
শিক্ষার্থী
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!