Home Articles ক্রিকেট

পিএসএল: আসন একটি, প্রার্থী চারটি

খেলা ডেস্ক April 25, 2026
পিএসএল: আসন একটি, প্রার্থী চারটি

জমে উঠেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লে-অফের লড়াই। গতকাল হায়দরাবাদ কিংসম্যানকে বড় ব্যবধানে হারিয়ে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। এর আগে প্লে–অফ নিশ্চিত করেছে পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস। এখন প্লে অফে চতুর্থ বা শেষ জায়গাটির জন্য লড়াই করছে চারটি দল—লাহোর কালান্দার্স, হায়দরাবাদ কিংসম্যান, করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। পিএসএলে কালকের ম্যাচে আগে ব্যাটিং করে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। এই রান ইসলামাবাদ তাড়া করেছে মাত্র ২ উইকেট হারিয়ে আর ৮০ বল বাকি থাকতে। তাতে রান রেটে বেশ পিছিয়ে গেছে হায়দরাবাদ। তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার পাঁচে। চারে উঠেছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স। পয়েন্ট তালিকায় ছয়ে আছে করাচি কিংস। লাহোর, হায়দরাবাদ ও করাচি—তিন দলেরই পয়েন্ট ৮। তালিকার সাতে থাকা কোয়েটার পয়েন্ট ৬। তাদের আশা টিকে আছে খাতা–কলমে। সব দলেরই হাতে আছে একটি করে ম্যাচ। হায়দরাবাদ কিংসম্যান: শেষ ম্যাচে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন করাচি ও লাহোর তাদের শেষ ম্যাচে হেরে যায়। লাহোর কালান্দার্স: বর্তমান চ্যাম্পিয়নদের সামনে কঠিন বাধা। তাদের জিততে হবে টুর্নামেন্টে অপরাজিত পেশোয়ার জালমির বিপক্ষে। পাশাপাশি হায়দরাবাদ ও করাচির হারের প্রার্থনাও করতে হবে। করাচি কিংস: শেষ ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে হারাতে হবে এবং লাহোর ও হায়দরাবাদের হারের প্রার্থনা করতে হবে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস: ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়েটাই সবচেয়ে বেশি বিপদে। যদি হায়দরাবাদ ও লাহোর তাদের শেষ ম্যাচে হারে এবং কোয়েটা করাচিকে হারায়, তবে সব দলের পয়েন্ট সমান হয়ে যাবে। সে ক্ষেত্রে নেট রান রেটের হিসাবে নির্ধারিত হবে কোন দল যাবে প্লে-অফে। রাওয়ালপিন্ডিজ ৮ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

Published: প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০: ৫৯

Source: https://www.prothomalo.com/sports/cricket/zzcwjcsdp4

করাচি কিংস শাহিন শাহ আফ্রিদি কোয়েটা গ্লাডিয়েটর্স পিএসএল লাহোর কালান্দার্স

Comments

No comments yet

Be the first to share your thoughts!