মাদরাসা শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন নিয়ে নতুন খবর
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
April 30, 2026

পাশাপাশি ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ থেকে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। #বেতন #মাদরাসা শিক্ষক #উচ্চতর স্কেল
এআই জেনারেটেড প্রতীকী ছবি মাদরাসায় গ্রেড-১৫ বা গ্রেড-১৬-এ কর্মরত শিক্ষকদের উচ্চতর স্কেলের মাধ্যমে গ্রেড-১৩ প্রাপ্তির সুযোগ নেই। নতুন ও আগে নিয়োগপ্রাপ্তদের ১৩ গ্রেড প্রাপ্তির জন্য নীতিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে ‘পুনঃনিয়োগ’ অপশনের মাধ্যমে আবেদন নেয়ার পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ থেকে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সব মাদরাসা প্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর পরিশিষ্ট “ঘ”-এর ৪০, ৪১ ও ৪২ অনুচ্ছেদ অনুযায়ী যথাক্রমে ইবতেদায়ি মৌলভী, ইবতেদায়ি শিক্ষক এবং ইবতেদায়ি ক্বারী পদে নতুন নিয়োগপ্রাপ্তদের গ্রেড-১৬ দেয়া হবে। আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নির্ধারিত যোগ্যতা অর্জন সাপেক্ষে গ্রেড-১৩ প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান মেমিস সফটওয়্যার ব্যবস্থায় গ্রেড-১৫ বা গ্রেড-১৬-এ কর্মরত শিক্ষকদের উচ্চতর স্কেলের মাধ্যমে গ্রেড-১৩ প্রাপ্তির সুযোগ নেই। নতুন ও আগে নিয়োগপ্রাপ্ত উভয়ের ১৩ গ্রেড প্রাপ্তির জন্য নীতিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে মেমিস সফটওয়্যারে ‘পুনঃনিয়োগ’ অপশনের মাধ্যমে আবেদন গ্রহণের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ হতে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। #বেতন #মাদরাসা শিক্ষক #উচ্চতর স্কেলPublished: 30/04/2026 06:32 pm
বেতন
মাদরাসা শিক্ষক
উচ্চতর স্কেল
Comments
No comments yet
Be the first to share your thoughts!