হোম আর্টিকেল এসএসসি/দাখিল

এসএসসির উত্তরপত্র সংগ্রহে ২৩৫ পরীক্ষকের অনীহা, আইনি ব্যবস্থা নেবে বোর্ড

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক May 04, 2026
এসএসসির উত্তরপত্র সংগ্রহে ২৩৫ পরীক্ষকের অনীহা, আইনি ব্যবস্থা নেবে বোর্ড

বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে নির্ধারিত দিনে উত্তরপত্র সংগ্রহ করেননি ২৩৫ জন পরীক্ষক। তাই তাদের আগামীকাল ৫ মে উত্তরপত্র সংগ্রহ করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। #উত্তরপত্র #এসএসসি পরীক্ষা #পরীক্ষক

পাবলিক পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ থেকে মূল্যায়নে সীমাহীন অবহেলা দেখা যায় পরীক্ষকদের মধ্যে। এর খেসারত দিতে হয় পরীক্ার্থীদের। পরীক্ষকদের এমন অবহেলা নিয়ে বহু বছর ধরে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম ও শিক্ষার প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা প্রতিবেদন প্রকাশ করে আসছে। অবহেলার এই ধারাবাহিকতায় এবারো ব্যতিক্রম ঘটেনি। বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে নির্ধারিত দিনে উত্তরপত্র সংগ্রহ করেননি ২৩৫ জন পরীক্ষক। তাই তাদের আগামীকাল ৫ মে উত্তরপত্র সংগ্রহ করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা ১ম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য ই-টিআইএফভুক্ত শিক্ষকদের পরীক্ষক হিসেবে বোর্ড থেকে নিয়োগ দেয়া হয়। আজ ৪ মে পরীক্ষার উত্তরপত্র গ্রহণ করার জন্য গত ৩০ এপ্রিল বোর্ড থেকে তাদের মোবাইলে এসএমএস দেয়া হলেও উল্লিখিত পরীক্ষকরা অনুপস্থিত রয়েছেন। ফলে উত্তরপত্র মূল্যায়নে জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি, আপনার প্রতিষ্ঠানের পরীক্ষকদের আগামী ৫ মে সকাল ১১টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে উত্তরপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #উত্তরপত্র #এসএসসি পরীক্ষা #পরীক্ষক

Published: 04/05/2026 06:12 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/ssc-examiners-reluctance-to-collect-answer-sheets-board-to-take-legal-action-370745

উত্তরপত্র এসএসসি-পরীক্ষা পরীক্ষক

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!