Home Articles tech-and-gadget

ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, আপডেট দিতে বলছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক March 18, 2026
ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, আপডেট দিতে বলছে গুগল

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ব্রাউজারটিতে গুরুতর একটি দুর্বলতা শনাক্ত হয়েছে, যা কাজে লাগিয়ে হ্যাকাররা জিরো-ডে (Zero-Day) হামলা চালাতে পারে। ইতোমধ্যে এই ত্রুটি বাস্তবেও ব্যবহৃত হয়েছে...

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ব্রাউজারটিতে গুরুতর একটি দুর্বলতা শনাক্ত হয়েছে, যা কাজে লাগিয়ে হ্যাকাররা জিরো-ডে (Zero-Day) হামলা চালাতে পারে। ইতোমধ্যে এই ত্রুটি বাস্তবেও ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে গুগল। কী এই জিরো-ডে ঝুঁকি? জিরো-ডে আক্রমণ এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে সফটওয়্যারের অজানা দুর্বলতাকে কাজে লাগানো হয়। যার সমাধান আগে থেকে প্রস্তুত থাকে না। ফলে কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়ে। কোন ত্রুটি ধরা পড়েছে? গুগলের প্রকাশিত তথ্য অনুযায়ী, CVE-2026-3909 কোডনামে পরিচিত এই নিরাপত্তা ত্রুটি ক্রোমের স্কিয়া গ্রাফিক্স ইঞ্জিনে রয়েছে। স্কিয়া মূলত ওয়েব পেজের গ্রাফিক্স ও ভিজ্যুয়াল রেন্ডারিংয়ের কাজ করে। এই ত্রুটিটি “out-of-bounds write” ধরনের, যা ব্যবহার করে— ব্রাউজার ক্র্যাশ করানো যেতে পারে, অথবা দূর থেকে ক্ষতিকর কোড চালানো সম্ভব। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে আপাতত এই বাগের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। অধিকাংশ ব্যবহারকারী আপডেট ইনস্টল করার পরই বিস্তারিত প্রকাশ করা হবে, যাতে হ্যাকাররা সুযোগ না পায়। আপডেটটি ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তাই ব্যবহারকারীদের নিজে থেকে ক্রোম আপডেট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে। কী করতে হবে ব্যবহারকারীদের? গুগল দ্রুত এই সমস্যার সমাধানে আপডেট প্রকাশ করেছে। ব্যবহারকারীদের নিম্নলিখিত ভার্সনে আপডেট করতে বলা হয়েছে— Windows: 146.0.7680.75 macOS: 146.0.7680.76 Linux: 146.0.7680.75 কীভাবে আপডেট করবেন? ক্রোম ব্রাউজার খুলে সেটিংসে গিয়ে “অ্যাবাউট ক্রোম” অপশনে ক্লিক করুন। আপডেট থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও ইনস্টল হবে। এরপর ব্রাউজার রিস্টার্ট করুন। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারী থাকায় ক্রোম-এ যেকোনও নিরাপত্তা ত্রুটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত আপডেট ইনস্টল করাই এখন সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। সূত্র: নিউজ১৮

Published: ১৮ মার্চ ২০২৬, ১০:৪১

Source: https://www.banglatribune.com/tech-and-gadget/938263/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A1%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87

গুগল তথ্যপ্রযুক্তি

Comments

No comments yet

Be the first to share your thoughts!