Home Articles বিবিধ

আর্ট বাংলাদেশ-এর বিরুদ্ধে স্কুলে চাঁদাবাজির অভিযোগ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 27, 2026
আর্ট বাংলাদেশ-এর বিরুদ্ধে স্কুলে চাঁদাবাজির অভিযোগ

দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘আর্ট বাংলাদেশ’ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। #চাঁদাবাজি #স্কুল

দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘আর্ট বাংলাদেশ’ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের উন্নয়নের কথা বলে বিভিন্ন স্কুল থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সংস্থাটি বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষকরা জানান, আর্ট বাংলাদেশের প্রতিনিধিরা দলবেঁধে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের কল্যাণের দোহাই দিয়ে মোটা অংকের টাকা দাবি করে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে স্কুল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রশাসনিক চাপের ভয় দেখায়। অনেক ক্ষেত্রে তারা প্রভাবশালীদের নাম ভাঙিয়ে শিক্ষকদের মানসিকভাবে হেনস্তা করছে বলেও অভিযোগ উঠেছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, একটি এনজিওর পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এভাবে অর্থ দাবি করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। জানা গেছে, আর্ট বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিচালক (কলেজ ও প্রশাসন) বরাবর প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। শিক্ষা অধিদপ্তর এই এনজিওর কার্যক্রম খতিয়ে দেখে দ্রুত আইনি পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। এ অবস্থায় কোনো অসাধু চক্র বা ভুঁইফোড় এনজিওর ফাঁদে পা না দিতে এবং এ ধরনের কোনো তৎপরতা দেখলে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে অবহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক কে এম এ এম সোহেল বলেছেন, পরিচালক কলেজ ও প্রশাসনকে পাঠিয়েছি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। #চাঁদাবাজি #স্কুল

Published: 27/04/2026 10:51 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/art-bangladesh-accused-of-extortion-in-schools-369953

চাঁদাবাজি স্কুল

Comments

No comments yet

Be the first to share your thoughts!