Home Articles বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার হিট প্রকল্পে যুক্ত করার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক April 28, 2026
উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার হিট প্রকল্পে যুক্ত করার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

ইউজিসি চেয়ারম্যান বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক প্রতিষ্ঠান- ইউজিসি’র জন্য উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। #উচ্চশিক্ষা #ইউজিসি চেয়ারম্যান

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)- এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কাজ শেষ করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। দেশের উচ্চশিক্ষা খাতের প্রকৃত চাহিদা এবং উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো যুক্ত করে চলতি বছরের জুনের মধ্যে এ সংশোধন আনতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিশ্বব্যাংকের ৪র্থ সাপোর্ট মিশন সভায় তিনি এ পরামর্শ দেন। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সভায় বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর একেএম মুনিরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ হিট প্রকল্পের ডিপিপি সংশোধনের কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করতে পরিকল্���না কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ব্যক্তিদের নিয়ে তিনি একটি কমিটি গঠনের পারমর্শ দেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক প্রতিষ্ঠান- ইউজিসি’র জন্য উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এটি দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষার্থীদের কর্মক্ষম ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে এটি সহায়ক হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ সময় তিনি হিট প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করে ২০২৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসের মধ্যে সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশ্বব্যাংকের টি এম আসাদুজ্জামান হিট প্রকল্পের অনর্জিত লক্ষ্য অর্জন এবং ছাড়কৃত অর্থ পূর্ণ ব্যবহারে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া, প্রকল্পের কাজে গতি আনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, নারীর ক্ষমতায়নে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেল শক্তিশালী করা, ই-বুক ক্রয়সহ হিট প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, আগামী জুন মাসে হিট প্রকল্পের মিডটার্ম রিভিউ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাংক ৩য় সাপোর্ট মিশন সভায় হিট প্রকল্পের সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ বলে ইতিবাচক মূল্যায়ন করেছে। হেকেপ প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় ইউজিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে। #উচ্চশিক্ষা #ইউজিসি চেয়ারম্যান

Published: 28/04/2026 02:51 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/ugc-chairman-suggests-adding-governments-priority-to-higher-education-in-hit-project-370107

উচ্চশিক্ষা ইউজিসি চেয়ারম্যান

Comments

No comments yet

Be the first to share your thoughts!