Home Articles জেলা

শরীয়তপুরে স্বামীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

শর্টস May 16, 2026
শরীয়তপুরে স্বামীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

শরীয়তপুর সদরের চন্দ্রপুরে মালয়েশিয়াপ্রবাসী জিয়া উদ্দিন সরদারকে (৪৫) হত্যার পর তাঁর স্ত্রী আসমা আক্তার মরদেহ টুকরা করে পদ্মা নদী ও ডোবায় ফেলেছেন। গত মঙ্গলবার হত্যাকাণ্ডের পর কিছু অংশ ফ্রিজে রাখলে দুর্গন্ধ ছড়ায়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ শুক্রবার রাতে আসমাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করলে ডোবা থেকে মাথাসহ হাড়, ছুরি ও রড উদ্ধার হয়। পারিবারিক কলহই হত্যার কারণ বলে জানায় পুলিশ।

Published: প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬: ৪৬

Source: https://www.prothomalo.com/bangladesh/district/shriiyytpure-sbaamiir-khnnddit-mrdeh-uddhaar-strii-aattk

আটক শরীয়তপুর শর্টস

Comments

No comments yet

Be the first to share your thoughts!