শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়লো

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 30, 2026
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়লো

চিঠির নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণীয়। এছাড়াও User Id, Password সহ অন্যান্য সমস্যার জন্য [email protected] মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। #শিক্ষার্থী #বৃত্তি #উপবৃত্তি

২০২৫-২৬ অর্থবছরের ২য় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বৃত্তি, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত তথ্য হালনাগাদের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৫ মে মধ্যে এমআইএস সফটওয়ারে যথাযথ প্রক্রিয়ায় তথ্য এন্ট্রি এবং এন্ট্রি করা তথ্য সংশোধন করতে হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের ২য় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে মেধা বা সাধারণ বৃত্তি, বিভিন্ন ধরনের উপবৃত্তি (সংখ্যালঘু সম্প্রদায়, উপজাতীয়, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, অটিস্টিক ও পেশামূলক) এবং মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্যদি MIS Software-এ নির্ভুলভাবে এন্ট্রি/সংশোধনের সম�� আগামী ২৫ মে পর্যন্ত বাড়ানো হলো। চিঠির নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণীয়। এছাড়াও User Id, Password সহ অন্যান্য সমস্যার জন্য [email protected] মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। #শিক্ষার্থী #বৃত্তি #উপবৃত্তি

Published: 30/04/2026 06:06 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/student-scholarship-information-update-time-increased-370329

শিক্ষার্থী বৃত্তি উপবৃত্তি

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!