Home Articles ব্যাংক

আজকের বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক April 26, 2026
আজ বৃহস্পতিবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক দিন ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম অল্প কিছুটা বেড়েছে। আজ দেশের মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। দাম বাড়ার তালিকায় আছে ইউরো ও ইয়েন। অপরিবর্তিত আছে রুপি ও ইউয়ানের দাম। সেই সঙ্গে দাম কমেছে পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Published: প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭: ৫০

Source: https://www.prothomalo.com/business/bank/0dwmmzi9so

রুপি ব্যাংক ডলার

Comments

No comments yet

Be the first to share your thoughts!