শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে সংসদে ডিআরএমসি’র শিক্ষার্থীরা
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
April 30, 2026

নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। #শিক্ষার্থী #ডিআরএমসি #শিক্ষামন্ত্রী #এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আমন্ত্রণে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ১৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদের অধিবেশন দেখার সুযোগ পান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে এই আমন্ত্রণ পেয়েছেন রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ডিআরএমসির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কলেজেরই একজন প্রাক্তন শিক্ষার্থী—যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি বিশেষ দিক। নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষা ভিত্তিক ভ্রমণের আয়োজন করা হবে। #শিক্ষার্থী #ডিআরএমসি #শিক্ষামন্ত্রী #এহছানুল হক মিলনPublished: 30/04/2026 06:11 pm
শিক্ষার্থী
ডিআরএমসি
শিক্ষামন্ত্রী
এহছানুল হক মিলন
Comments
No comments yet
Be the first to share your thoughts!