Home Articles মধ্যপ্রাচ্য

শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেই

রয়টার্স May 26, 2026
শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেই

চুক্তির ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে পুঁতে রাখা সব মাইন অপসারণ করবে ইরান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার প্রায় ৩০ দিন পর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হতে পারে। সোমবার মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর ৩০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালিতে পুঁতে রাখা সব মাইন অপসারণের কাজ সম্পন্ন করবে ইরান। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সব দেশের বাণিজ্যিক জাহাজ ও নৌযান এই আন্তর্জাতিক জলপথ দিয়ে সম্পূর্ণ মুক্ত এবং নিরাপদে চলাচল করতে পারবে।

একই সঙ্গে জাহাজ চলাচলের ওপর ইরান যে টোল আদায় করছিল, তাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে নিক্কেই।

এছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত এপ্রিলের শুরুতে দুই পক্ষের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে। এই দুই মাসের বিরতির মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় দেশের মধ্যে মূল আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে।

Published: প্রকাশ: ২৫ মে ২০২৬, ২২: ৪৯

Source: https://www.prothomalo.com/world/middle-east/adve57rg3h

হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধবিরতি যুদ্ধ

Comments

No comments yet

Be the first to share your thoughts!