স্ট্রবেরি পুদিনা মোহিত বানাবেন যেভাবে
নকশা ডেস্ক
April 30, 2026

গরম পড়ে গেছে। একটু পরপরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। বাড়িতেই বানাতে পারেন এমন কিছু পানীয়। রেসিপি দিয়েছেন শাহানাজ বেগম।
উপকরণ স্ট্রবেরি: ৫-৬টি (তাজা পাওয়া না গেলে ফ্রোজেন) চিয়া সিড: ১ টেবিল চামচ পুদিনাপাতা: ৮-১০টি লেবুর রস: ১ টেবিল চামচ চিনি সিরাপ বা মধু: ২ টেবিল চামচ (স্বাদমতো) সোডা পানি/ঠান্ডা পানি: ১ কাপ বরফ: প্রয়োজনমতো প্রণালি চিয়া সিড ১০-১৫ মিনিট পানিতে ভিজিয়ে ফুলিয়ে নিন। স্ট্রবেরি কেটে হালকা করে চামচ দিয়ে চটকে নিন (বা ব্লেন্ড করে নিতে পারেন)। একটি গ্লাসে স্ট্রবেরি, পুদিনাপাতা, লেবুর রস, চিনি সিরাপ দিয়ে হালকা চাপ দিয়ে মেশান। ভেজানো চিয়া সিড দিয়ে দিন। বরফ দিয়ে সোডা বা ঠান্ডা পানি ঢেলে দিন।Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৪: ০৫
Source: https://www.prothomalo.com/lifestyle/recipe/ld01e1dayv
সতেজ রেসিপি
শরবত
রেসিপি
খাবার
নকশা
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!