Home Articles বিজ্ঞাপন

হরিপুর ইসলামী কমপ্লেক্স দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগ, কর্মস্থল বুড়িচং কুমিল্লা

বিজ্ঞাপন প্রতিবেদন April 26, 2026
হরিপুর ইসলামী কমপ্লেক্স দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগ, কর্মস্থল বুড়িচং কুমিল্লা

আবেদনের শেষ সময় ২৭ এপ্রিল। #চাকরির-খবর #নিয়োগ বিজ্ঞপ্তি #শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি #কুমিল্লা

হরিপুর ইসলামিক কমপ্লেক্স দাখিল মাদরাসা, বুড়িচং, কুমিল্লায় কয়েকটি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এটি একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি একটি দাখিল মাদরাসা, যেখানে ইবতেদায়ী (প্রাথমিক) থেকে শুরু করে দাখিল (দশম শ্রেণি/মাধ্যমিক) পর্যন্ত পাঠদান করা হয়। এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি জ্ঞান বা দ্বীনি শিক্ষা প্রদান করা হয়। এটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীনে পরিচালিত হয়। পদের নাম ও পদ সংখ্যা: ১. সুপার- ১ জন(নন এমপিওভুক্ত) ২. সহকারী শিক্ষক- ১ জন(নন এমপিওভুক্ত) আবেদনের শেষ সময় ২৭ এপ্রিল। শিক্ষাগত যোগ্যতা ফাজিল এবং হাফেজ। বেতন: আলোচনা সাপেক্ষে নিয়োগ করা হবে। আবেদন সংক্রান্ত বিষয়সমূহ প্রার্থীর জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র সভাপতি, হরিপুর ইসলামী কমপ্লেক্স দাখিল মাদরাসা, ডাকঘর- বুড়িচং, উপজেলা-বুড়িচং, জেলা- কুমিল্লা বরাবরে পাঠাতে হবে। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ২৭ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। যোগাযোগ: সভাপতি, 01552317122। বিস্তারিত নিচে দেখুন- #চাকরির-খবর #নিয়োগ বিজ্ঞপ্তি #শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি #কুমিল্লা

Published: 26/04/2026 01:33 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/teacher-recruitment-at-haripur-islamic-complex-dakhil-madrasa-workplace-comilla-369469

চাকরির-খবর নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কুমিল্লা

Comments

No comments yet

Be the first to share your thoughts!