পল্লবীতে শিশু হত্যা: সোহেলের স্বীকারোক্তি
শর্টস
May 20, 2026

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তিনি জবানবন্দি দেন। একই ঘটনায় তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার সকালে নিখোঁজ শিশুটির মস্তকবিহীন মরদেহ অভিযুক্তদের ফ্ল্যাটে বালতিতে মাথা সহ উদ্ধার হয়। সোহেল রানা নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হন; ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা হয়েছে।
Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪: ৫৭
Source: https://www.prothomalo.com/bangladesh/crime/pllbiite-shishu-htyaa-soheler-sbiikaarokti
শর্টস
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!