Home Articles বাংলাদেশ

পদ্মা ব্যারাজ অনুমোদন, তিস্তা মহাপরিকল্পনাও শিগগিরই: পানিসম্পদমন্ত্ী

নিজস্ব প্রতিবেদক August 11, 2026
পদ্মা ব্যারাজ অনুমোদন, তিস্তা মহাপরিকল্পনাও শিগগিরই: পানিসম্পদমন্ত্ী

মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ ও অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে সেটিও শিগগিরই অনুমোদন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনের লক্ষ্যে ‘ন্যায়সংগত আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ শীর্ষক সেমিনারে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা-বিষয়ক জাতীয় সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনা কমিশন এ সেমিনারের আয়োজন করে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো নানা ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সবার জন্য বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারের প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আন্না মিঞ্জ। প্যানেল আলোচনায় অংশ নেন ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শেখ, নারীপক্ষের পরিচালক কামরুন নাহার এবং ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান।

Published: প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৩: ৫০

Source: https://www.prothomalo.com/bangladesh/mw22yocjvt

পানিসম্পদ ঘূর্ণিঝড় নদী ভাঙন মন্ত্রী বন্যা

Comments

No comments yet

Be the first to share your thoughts!