Home Articles পরীক্ষা

২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 25, 2026
২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত চার মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা। #শিক্ষামন্ত্রী #এসএসসি পরীক্ষা #এহছানুল হক মিলন

২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সে��নজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত চার মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা করতে যাচ্ছি ও সফটওয়্যার করতে যাচ্ছি। এটা করলে মূলত যারা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, বদলি সফটওয়্যার হলে, জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে। এজন্য একটি সফটওয়্যার ডেভলপ হচ্ছে। #শিক্ষামন্ত্রী #এসএসসি পরীক্ষা #এহছানুল হক মিলন

Published: 25/04/2026 03:37 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/2027-ssc-exam-to-be-held-in-december-this-year-education-minister-369753

শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা এহছানুল হক মিলন

Comments

No comments yet

Be the first to share your thoughts!