Home Articles বিবিধ

প্রধান বিচারপতির সঙ্গে ‘বার্গিনিংয়ে’ যাওয়া ঠিক হবে না, সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে আইনমন্ত্রী

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক May 04, 2026
প্রধান বিচারপতির সঙ্গে ‘বার্গিনিংয়ে’ যাওয়া ঠিক হবে না, সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে আইনমন্ত্রী

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা কয়েক মাস ধরে একটা সমস্যায় পড়েছি। সেটা হলো যে প্রধান বিচারপতির এজলাসে আমরা প্রবেশ করতে পারছি না। আমাদের সংবাদ প্রকাশে এতে বিঘ্ন হচ্ছে। #সাংবাদিক #প্রধান বিচারপতি #আইনমন্ত্রী #সুপ্রিম কোর্ট

বিচারকাজ চলার সময় সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার নির্বিঘ্ন করার বিষয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে আইনমন্ত্রী হিসেবে তাঁর ‘বার্গিনিং বা ইনফ্লুয়েন্সে’ যাওয়া ঠিক হবে না বলে উল্লেখ করেছেন মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘উনি (প্রধান বিচারপতি) উনার মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি।’ সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা কয়েক মাস ধরে একটা সমস্যায় পড়েছি। সেটা হলো যে প্রধান বিচারপতির এজলাসে আমরা প্রবেশ করতে পারছি না। আমাদের সংবাদ প্রকাশে এতে বিঘ্ন হচ্ছে। আপনি গতকাল হয়তো দেখে থাকতে পারেন, আমরা একটা প্রতিবাদ করেছি। কিন্তু আমরা কোনোভাবেই উনার একগুঁয়েমির কাছে পেরে উঠছি না। তো সে ক্ষেত্রে আপনার কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে আপনি বিষয়টা প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন কি না। আমাদের এজলাসে প্রবেশ আগের মতো নির্বিঘ্ন করার বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন কি না?’ জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হলো প্রধান বিচারপতি একগুঁয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন—এটা আমি একমত না আপনার সঙ্গে। প্রধান বিচারপতির সিদ্ধান্ত তাঁর প্রশাসনিক সিদ্ধান্ত। এটা বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। উনি একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন, তার রিজনিংটা (কারণ) উনি ভালো জানেন। দ্বিতীয়ত হলো বিষয়টা আমার দৃষ্টিতে এসেছে। আমি বিশ্বাস করি, মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতেও এসেছেন। প্রধান বিচারপতির সিদ্ধান্ত উনি উনার মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি। …কিন্তু এ সিদ্ধান্তের বিষয়ে আইনমন্ত্রী হিসেবে উনার সঙ্গে বার্গিনিংয়ে যাওয়া বা কোনো ইনফ্লুয়েন্সে যাওয়াটা আমি মনে করছি যে ঠিক হবে না।’ আজ বিকেল তিনটায় ট্রাইব্যুনালে আসেন আসাদুজ্জামান। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। #সাংবাদিক #প্রধান বিচারপতি #আইনমন্ত্রী #সুপ্রিম কোর্ট

Published: 04/05/2026 10:06 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/it-would-be-wrong-to-go-bargaining-with-the-chief-justice-says-law-minister-on-access-to-journalists-370767

সাংবাদিক প্রধান বিচারপতি আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট

Comments

No comments yet

Be the first to share your thoughts!