জিমেইলে যুক্ত হচ্ছে নতুন এআই–সুবিধা
প্রযুক্তি ডেস্ক
April 26, 2026

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনও বদলে যাচ্ছে।
বর্তমানে গুগলের ‘এআই ওভারভিউ’-সুবিধায় সার্চ ফলাফলের ওপরের অংশেই এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত তথ্য দেখা যায়। ফলে কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই অনলাইন থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। চালুর অল্প কিছুদিনের মধ্যেই এআইনির্ভর সুবিধাটি জনপ্রিয়তা পাওয়ায় এবার জিমেইলেও এআই ওভারভিউ চালু করতে যাচ্ছে গুগল। গুগলের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্ত�� (এআই) প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনও বদলে যাচ্ছে। জিমেইলে এআই ওভারভিউ চালু হলে ইনবক্সে থাকা ই–মেইলগুলোর ভেতরের তথ্যগুলো এআইয়ের মাধ্যমে সংক্ষিপ্তভাবে দেখা যাবে। ফলে জিমেইল ব্যবহারকারীরা সহজেই গুরুত্বপূর্ণ ই–মেইলগুলো শনাক্ত করতে পারবেন। এতে কম সময়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানা যাবে। জিমেইলের এআই ওভারভিউ কাজে লাগিয়ে সার্চ অপশনে বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যাবে। অর্থাৎ ব্যবহারকারীদের প্রশ্নের ধরন বুঝে একাধিক ই–মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক একটি সারাংশ তৈরি করে দেখাবে জিমেইল। ফলে জিমেইল সার্চে অনুসন্ধান ফলাফল প্রাসঙ্গিক হবে বলে জানিয়েছে গুগল। জিমেইলে এআই ওভারভিউ প্রাথমিকভাবে গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে সুবিধাটি চালুর জন্য অবশ্যই জেমিনাই ফর ওয়ার্কপ্লেসসহ গুগল ওয়ার্কপ্লেস স্মার্ট ফিচারস অপশন আগে থেকেই চালু রাখতে হবে। সূত্র: টেকক্রাঞ্চPublished: প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২: ৫৬
Source: https://www.prothomalo.com/technology/artificial-intelligence/zg6p35w462
গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা
এআই
জিমেইল
Comments
No comments yet
Be the first to share your thoughts!