গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: সংসদে আখতার
নিজস্ব প্রতিবেদক
April 27, 2026

এনসিপির আখতার হোসেন রাষ্ট্রকাঠামো সংস্কার ও গণভোটের বাস্তবায়ন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, রাষ্ট্রকাঠামোর ঘুণে ধরা ব্যবস্থা সংস্কার করে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন এনসিপির সদস্যসচিব। জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, তাঁরা এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে গণতন্ত্রের আবহ ও জবাবদিহি থাকবে। তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করায়ত্ত করে রেখেছিল। তখন তাঁরা সবাই মিলে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন। তাঁরা বলেছিলেন, এটি শুধু হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফ্যাসিবাদের যে উপাদানগুলো আছে, সেগুলো পরিবর্তন করা তাঁদের লক্ষ্য। এ জন্য সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসা হয়েছিল। সেই সংস্কারের প্রস্তাবগুলো এখন আঁধারে পড়ে গেছে। সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ এমন আঞ্চলিক অবস্থানে আছে যেখানে দেশ অনেকগুলো বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সে ধরনের চক্রান্ত আশপাশে চলছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের ওপর পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।Published: প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫: ৩৫
সংবিধান
আওয়ামী লীগ
শেখ হাসিনা
জাতীয় সংসদ
রাষ্ট্রপতি
গণভোট
ফ্যাসিবাদ
রাষ্ট্র সংস্কার
স্বাধীনতা
জুলাই গণ-অভ্যুত্থান
জুলাই সনদ
রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ
এনসিপি
Comments
No comments yet
Be the first to share your thoughts!