Home Articles এমপিও

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 25, 2026
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আরো বলেন, তারপর যারা হেড মাস্টার রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। এটা অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে। আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে। এটা এখন প্রি-মেচিউর স্টেজে আছে। #শিক্ষামন্ত্রী #এমপিওভুক্ত শিক্ষক #এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা করতে যাচ্ছি ও সফটওয়্যার করতে যাচ্ছি। এটা করলে মূলত যারা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারি বদলি নীতিমালা-২০২৬ সংক্রান্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, তারপর যারা হেড মাস্টার রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। এটা অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে। আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে। এটা এখন প্রি-মেচিউর স্টেজে আছে। মন্ত্রী বলেন, ধরুন জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে। এজন্য একটি সফটওয়্যার ডেভলপ হচ্ছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক। শিগগিরিই সংশোধিত নীতিমালা প্রকাশ হতে পারে বলে জানা গেছে। #শিক্ষামন্ত্রী #এমপিওভুক্ত শিক্ষক #এহছানুল হক মিলন

Published: 25/04/2026 02:20 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/what-the-education-minister-said-about-the-transfer-of-mpo-teachers-369747

শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক এহছানুল হক মিলন

Comments

No comments yet

Be the first to share your thoughts!