Home Articles জাতীয়

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 25, 2026
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র রিজয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন তারেক রহমান। এ সময় শিক্ষার্থীর উদ্ভাবনকে উৎসাহ দিতে তিনি নিজেই গো-কার্টটি চালিয়ে দেখান। #প্রধানমন্ত্রী #কলেজছাত্র

কলেজছাত্র রিজয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন তারেক রহমান। এ সময় শিক্ষার্থীর উদ্ভাবনকে উৎসাহ দিতে তিনি নিজেই গো-কার্টটি চালিয়ে দেখান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি চালান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। গো-কার্ট পরিদর্শনের সময় কলেজছাত্র রিজয়ান রশীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে উদ্ভাবনী কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে তিনি নিজেই গো-কার্টটি চালিয়ে দেখান এবং শিক্ষার্থীকে ভবিষ্যতে আরও উদ্ভাবনী কাজে এগিয়ে যেতে উৎসাহ দেন। #প্রধানমন্ত্রী #কলেজছাত্র

Published: 25/04/2026 02:39 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/the-prime-minister-encouraged-the-students-by-driving-a-go-kart-made-by-a-college-student-369750

প্রধানমন্ত্রী কলেজছাত্র

Comments

No comments yet

Be the first to share your thoughts!