মার্শালের জনপ্রিয় অডিও পণ্য এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারে
প্রযুক্তি ডেস্ক
April 30, 2026
যুক্তরাজ্যের জনপ্রিয় অডিও ব্র্যান্ড মার্শালের বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ারে।
যুক্তরাজ্যের জনপ্রিয় অডিও ব্র্যান্ড মার্শালের বিভিন্ন পণ্য অফিশিয়ালি পাওয়া যাচ্ছে প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারে। সংগীতপ্রেমীদের কাছে মার্শাল দীর্ঘদিনের পরিচিত একটি নাম। ব্র্যান্ডটি তাদের গিটার অ্যামপ্লিফায়ারের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। পরে শব্দের একই অভিজ্ঞতা ও ক্ল্যাসিক লুক নিয়ে তারা স্পিকার, সাউন্ডবার, হেডফোন ও ইয়ারবাডের মতো পণ্য বাজারে নিয়ে আসে। বাংলাদেশে গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাধ্যমে মার্শালের বিভিন্ন পণ্য (স্পিকার, সাউন্ডবার, হেডফোন ও ইয়ারবাড) গ্রাহকেরা কিনতে পারবেন। পণ্যগুলোতে পরিষ্কার শব্দ, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও মার্শালের পরিচিত ভিনটেজ নকশা রয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব পণ্যে থাকছে ১২ মাসের অফিশিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি। পাশাপাশি রয়েছে শূন্য শতাংশ ইএমআই সুবিধা। নির্বাচিত কিছু মডেলে দেওয়া হচ্ছে ছাড়ও। দেশজুড়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শাখা ও অনলাইনের মাধ্যমে এসব পণ্য কেনা যাবে।Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৫: ০৮
Source: https://www.prothomalo.com/technology/gadget/ty8pu4e7yg
যুক্তরাজ্য
প্রযুক্তি পণ্য
Comments
No comments yet
Be the first to share your thoughts!