মাদরাসার ৩৩ শিক্ষকের বেতন গ্রেড অবনমন, অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
May 04, 2026

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড, টাইম স্কেল (যে নামেই অভিহিত হোক না কেনো) প্রাপ্য হবেন না। #মাদরাসা #বেতন #উচ্চতর গ্রেড #শিক্ষক #টাইম স্কেল
মাদরাসা শিক্ষকদের উচ্চতর গ্রেড সংক্রান্ত বড় ভুলের ঘটনা ঘটেছে। ৩৩ জন শিক্ষকের উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রাপ্যতা না থাকার পরও তাদের সেই সুবিধা দেয়া হয়েছিলো। ফলে এসব শিক্ষকের বেতন কোড সংশোধন করে অতিরিক্ত উত্তোলিত টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড, টাইম স্কেল (যে নামেই অভিহিত হোক না কেনো) প্রাপ্য হবেন না। ২০২৬ খ্রিষ্টাব্দের মার্চ মাসে উচ্চতর স্কেল প্রাপ্তির জন্য উল্লেখিত ৩৩ জন ইবতেদায়ি মৌলভী, শিক্ষক, কারী শিক্ষকরা বেতন কোড ১৩ উল্লেখ করে মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন করেন এবং তা অনুমোদন দেয়া হয়। এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১১ দশমিক ৫ অনুচ্ছেদ অনুযায়ী দুটির বেশি উচ্চতর গ্রেড, টাইম স্কেল প্রাপ্তির প্রাপ্যতা না থাকায় ৩৩ জন। ইবতেদায়ি মৌলভী, শিক্ষক, কারী শিক্ষক এর আগের বেতন কোড ১৪-তে অবনমন করা করা হলো। উল্লেখিত ৩৩ এজন কেপি সংযুক্ত। এসব শিক্ষবের অতিরিক্ত উত্তোলিত টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হলে। #মাদরাসা #বেতন #উচ্চতর গ্রেড #শিক্ষক #টাইম স্কেলPublished: 04/05/2026 07:25 pm
মাদরাসা
বেতন
উচ্চতর গ্রেড
শিক্ষক
টাইম স্কেল
Comments
No comments yet
Be the first to share your thoughts!