Home Articles জরিপ

দেড় দশকে নিয়োগ প্রক্রিয়া তদবির নির্ভর হয়ে পড়েছে, একমত ৭২ শতাংশ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক May 04, 2026
দেড় দশকে নিয়োগ প্রক্রিয়া তদবির নির্ভর হয়ে পড়েছে, একমত ৭২ শতাংশ

দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে জরিপে অংশ নেয়া ২৩ শতাংশ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একমত নন। #তদবির #নিয়োগ #মির্জা ফখরুল

গত ১৫ বছরে সব নিয়োগ তদবির নির্ভর হয়ে পড়েছে। সেইসঙ্গে পতিত স্বৈরাচার সরকার সব প্রক্রিয়াও নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন প্রেক্ষাপটে দেশের ৭২ শতাংশ মানুষও মনে করেন গত দেড় দশকে নিয়োগ প্রক্রিয়া তদবির নির্ভর হয়ে পড়েে। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে জরিপে অংশ নেয়া ২৩ শতাংশ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একমত নন। আর অবশিষ্ট ৫ শতাংশ মানুষ এর পক্ষে বিপক্ষে কোনো মতামত দেননি। গতকাল রোববার সকাল থেকে শুরু হয়ে আজ সোমবার সকাল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ চালানো হয়। দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট দুই হাজার ১৭৫ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এক হাজার ৫৬৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৫০৫ জন। ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো মন্তব্য করেননি ১০১ জন। জরিপে প্রশ্ন করা হয়েছিলো, গত দেড় দশকে নিয়োগ প্রক্রিয়া তদবির নির্ভর হয়ে পড়েছে— স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে আপনিও কি একমত? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’ এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো। প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, মেধা ও যোগ্যতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্ববিদ্যালয়ে দলবাজি না করার অনুরোধ করেন তিনি। এসময় মেধাবী ও যোগ্যদের শিক্ষক নিয়োগ করার কথা বলেন তিনি। ছাত্র রাজনীতিতে মেধাবীদের যুক্ত করার আহ্বানও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অনেক ত্যাগের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। জুলাই সনদ নিয়ে তর্ক হওয়া ভালো; কিন্তু অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার উচিত নয়। #তদবির #নিয়োগ #মির্জা ফখরুল

Published: 04/05/2026 07:30 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/72-percent-agree-that-the-recruitment-process-has-become-dependent-on-lobbying-in-the-past-decade-and-a-half-370758

তদবির নিয়োগ মির্জা ফখরুল

Comments

No comments yet

Be the first to share your thoughts!