Home Articles করপোরেট সংবাদ

করপোরেট ব্যস্ততার ফাঁকে ফুটবলের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক July 21, 2026

সম্প্রতি অনুষ্ঠিত ফার্মা কাপে ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এসকেএফ ফার্মাসিউটিক্যালস।

নিজ নিজ কর্মব্যস্ততার গণ্ডি পেরিয়ে দুই দিনের জন্য ফুটবলের উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পেশাজীবীরা।

১০ ও ১৭ জুলাই রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয় গিফটির উদ্যোগে ফার্মা কাপ–২০২৬। এই টুর্নামেন্টে অংশ নেয় দেশের ১২টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির দল। কোম্পানিগুলোর মধ্যে আছে এসকেএফ, ইনসেপ্‌টা, জিসকা, পপুলার, রেনাটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, নিপ্রো জেএমআই, ইবনে সিনা, বীকন ও সিনোভিয়া ফার্মাসিউটিক্যালস।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এসকেএফ ফার্মাসিউটিক্যালস। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের তাসনিম হাসান টুর্নামেন্ট–সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই প্রতিষ্ঠানের মহা্যবস্থাপক মাশকাওয়াত হাসান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন।

অংশগ্রহণকারী ও দর্শকদের মতে, এমন আয়োজন কর্মজীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফার্মাসিউটিক্যাল খাতে করপোরেট ক্রীড়া সংস্কৃতির বিকাশে ফার্মা কাপ–২০২৬ দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

Published: প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৩: ২৫

Source: https://www.prothomalo.com/business/corporate/n0qwm9m84u

ওষুধ এসকেএফ বিশ্বকাপ

Comments

No comments yet

Be the first to share your thoughts!