Home Articles পরীক্ষা

জলাবদ্ধতার মাঝেই অনার্সের ফাইনাল পরীক্ষা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 30, 2026
জলাবদ্ধতার মাঝেই অনার্সের ফাইনাল পরীক্ষা, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

পরীক্ষার্থীরা জানান, টেবিলের ওপর দিয়ে হাঁটতে গিয়ে যদি পড়ে যায়, তাহলে কী হবে! এমন পরিস্থিতিতে পরীক্ষা না নিলেও পারত। কলেজের সামনের সড়কেও হাঁটুর ওপরে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। #অনার্স #পরীক্ষা #শিক্ষার্থী

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধতার মধ্যেই অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। ক্যাম্পাস ও একাধিক ভবনের ভেতরে পানি জমে থাকায় অনেক কক্ষে বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো ক্যাম্পাস হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা পুরোপুরি ডুবে রয়েছে। কলা ভবন, মিলেনিয়াম ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলাতেও পানি ঢুকে পড়েছে। অনেক শিক্ষার্থীকে পানির মধ্য দিয়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে। পরীক্ষার্থীরা জানান, টেবিলের ওপর দিয়ে হাঁটতে গিয়ে যদি পড়ে যায়, তাহলে কী হবে! এমন পরিস্থিতিতে পরীক্ষা না নিলেও পারত। কলেজের সামনের সড়কেও হাঁটুর ওপরে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অটোরিকশা মাঝপথেই বিকল হয়ে পড়ছে, আর পরীক্ষার হলগুলোতেও পানি জমে রয়েছে। কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা বলেন, ‘আশপাশের এলাকা উঁচু হওয়ায় বৃষ্টির পানি ক্যাম্পাসে জমে যায়। বিশেষ করে দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় পানি সহজে প্রবেশ করে। ৪০ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে বাঁধ নির্মাণের কাজ করা হবে। এতে সমস্যার প্রায় ৭০ শতাংশ সমাধান হবে বলে আশা করছি।’ #অনার্স #পরীক্ষা #শিক্ষার্থী

Published: 30/04/2026 05:34 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/honors-final-exams-amid-waterlogging-students-in-extreme-distress-370350

অনার্স পরীক্ষা শিক্ষার্থী

Comments

No comments yet

Be the first to share your thoughts!