Home Articles রাজনীতি

আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে সরকারি ও বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি April 26, 2026
আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে সরকারি ও বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি ও বিরোধী দল উভয়কে সতর্ক থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি �� বিরোধী দল উভয়কে সতর্ক থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আজ রোববার তিনি এ আহ্বান জানান। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার কয়েক লাইন উদ্ধৃত করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে তারা (আওয়ামী লীগ) চলে গিয়েছিল, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল। গোটা সংসদ, তথাকথিত মন্ত্রিপরিষদ, এমনকি প্রশাসনের কিছু লোককে নিয়ে, আঞ্চলিক ভাষায় বলতে হয়, তারা ভাগছে, দেশ থেকে পালায় গেছে। এমন পরিণত যাতে আমাদের না হয়।’ এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানান। তখন তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে। আপনাদেরও পরিণতি এ রকম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ বিরোধী দলের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, তাঁরা মুখে একসঙ্গে কাজ করার কথা বলেন। মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না। দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে কাজ না করলে খাল কেটে কুমির আনা হবে।

Published: প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৫: ৪৫

Source: https://www.prothomalo.com/politics/6ug6z78ivg

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ আওয়ামী লীগ

Comments

No comments yet

Be the first to share your thoughts!