হোম আর্টিকেল বাংলাদেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক May 06, 2026
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ৫২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৬৮টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৬টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল মঙ্গলবার (৫ মে) সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২ শিশু চট্টগ্রাম বিভাগের, ২ রাজশাহীর। এ ছাড়া সিলেট, খুলনা ও বরিশালে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৪টি শিশু। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৭৩টি শিশুর। এর মধ্যে সর্বোচ্চ ১৮২টি শিশু সিলেট বিভাগের আর ১২২টি ঢাকা বিভাগের। অন্যদিকে ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৫৫ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।

এদিকে সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। আজ দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই নতুন চালান এসেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১: ১২

Source: https://www.prothomalo.com/bangladesh/93gnjnjghz

শিশু হাম মৃত্যু স্বাস্থ্য

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!