গাজীপুরে হামের লক্ষণ নিয়ে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি May 04, 2026
গাজীপুরে হামের লক্ষণ নিয়ে দুই শিশুর মৃত্যু

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে প্রথমবারের মতো দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। নিহত শিশুরা হলো গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে মো. রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে মো. সিফাত (৫ মাস)। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত ৪৭ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১ জন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নশ্চিত করেন। তিনি বলেন, মারা যাওয়া ওই দুই শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছিল। গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান জানান, গাজীপুরে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫৯১ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৩১ জনের হামের সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৭ জন। মৃত দুই শিশুর হাম নিশ্চিত না হওয়া গেলেও তাদের হামের লক্ষণ ছিল।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭: ৩০

Source: https://www.prothomalo.com/bangladesh/district/phycfymg7e

শিশু হাম মৃত্যু গাজীপুর গাজীপুর সদর চিকিৎসা ঢাকা বিভাগ

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!