Home Articles ব্যাংক

আজকের বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক May 04, 2026

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা।

আজ সোমবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে দুই মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম অল্প কিছুটা বেড়েছে। আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম অপরিবর্তিত আছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার ও রুপি। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭: ৩২

Source: https://www.prothomalo.com/business/bank/j9com3m7l1

ব্যাংক ডলার

Comments

No comments yet

Be the first to share your thoughts!