গাজীপুরে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়, এএসআই প্রত্যাহার

প্রতিনিধি April 29, 2026
গাজীপুরে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়, এএসআই প্রত্যাহার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ওই এএসআইয়ের নাম আজিজুল হক। বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় ওই এএসআইকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করে ঘটনাটির সঙ্গে পুলিশের অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দেলোয়ার হোসেনের অভিযোগ, তাঁকে সিএনজিতে তুলে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়। পরে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করা হয়। ঘটনার পর তাঁর বাসায় গিয়ে কিছু টাকা ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টাও করেন অভিযুক্ত ব্যক্তিরা।

Published: প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭: ০১

Source: https://www.prothomalo.com/bangladesh/district/zdr9pzavo0

পুলিশ গাজীপুর গাজীপুর সদর ঢাকা বিভাগ অভিযোগ

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!