Home Articles অটোমোবাইল

চট্টগ্রামে আবার যাত্রা শুরু করল উবার

প্রযুক্তি ডেস্ক May 20, 2026
চট্টগ্রামে আবার যাত্রা শুরু করল উবার

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে আবারও কার্যক্রম চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামে আবারও কার্যক্রম চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্তিষ্ঠান উবার। আজ বুধবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রামে কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। অনুষ্ঠানে ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উবারের কার্যক্রম চালুর ফলে চট্টগ্রাম শহরে বসবাসকারীদের পাশাপাশি ভ্রমণকারীরাও উবার অ্যাপের মাধ্যমে খুব সহজে গাড়ি ও মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন। ফলে স্থানীয় চালকেরা আয়ের বাড়তি সুযোগ পাবেন।

চট্টগ্রামে সেবা চালুর বিষয়ে রেদওয়ান রেজভী বলেন, ‘চট্টগ্রামে আমাদের সেবা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উবারের কাছে বাংলাদেশ সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াতব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

উবারের তথ্যমতে, আজ থেকেই চট্টগ্রামের যাত্রীরা উবারের বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। বাংলাদেশের নগর যাতায়াতব্যবস্থার আধুনিকায়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, এই সম্প্রসারণ তারই অংশ।

প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর ২০১৮ সালে চট্টগ্রামে কার্যক্রম শুরু করলেও পরে বন্ধ হয়ে যায়।

Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ১৩: ০৩

Source: https://www.prothomalo.com/technology/automobiles/0l3oh5m236

গাড়ি অটোমোবাইল উবার মোটরসাইকেল

Comments

No comments yet

Be the first to share your thoughts!