Home Articles নিয়োগ

বি–আর পাওয়ারজেন লিমিটেডে চাকরিতে আবেদন ১২ জুলাই পর্যন্ত, পদ ৩১

নিজস্ব প্রতিবেদক July 11, 2026
বি–আর পাওয়ারজেন লিমিটেডে চাকরিতে আবেদন ১২ জুলাই পর্যন্ত, পদ ৩১

বি–আর পাওয়ারজেন লিমিটেডে ১১ ক্যাটাগরিতে ৩১টি শূন্য পদে নিয়োগের আবেদন চলছে।

বি–আর পাওয়ারজেন লিমিটেডে (বিআরপিএল) শূন্য পদে জনবল নিয়োগে আবেদনের শেষ দিন ১২ জুলাই ২০২৬, বিকেল পাঁচটা। অনলাইনে আবেদন করতে হবে। বিদ্যুৎ খাতে সরকারি চাকরিতে ক্যারিয়ার যারা গড়তে চান, এ নিয়োগ তাদের জন্য একটি সুযোগ হতে পারে।

প্রতিষ্ঠানের নাম: বি–আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল)

চাকরির ধরন: সরকারি চাকরি (বিদ্যুৎ খাত)

মোট পদ: ১১ ক্যাটাগরিতে ৩১ পদ

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১২ জুলাই ২০২৬, বিকেল পাঁচটা।

১. উপব্যবস্থাপক (আইসিটি); পদ ১টি ও মূল বেতন: ৭০,০০০ টাকা

২. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল–৪টি ও মেকানিক্যাল–৪টি); পদ ৮টি ও মূল বেতন ৫২,০০০ টাকা

৩. সহকারী ব্যবস্থাপক (এইচআর বা অ্যাডমিন); পদ ১টি ও মূল বেতন ৫২,০০০ টাকা

৪. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ বা হিসাব); পদ ২টি ও মূল বেতন ৪০,০০০ টাকা

৫. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর বা অ্যাডমিন); পদ ১টি ও মূল বেতন ৪০,০০০ টাকা

৬. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল–৫টি, মেকানিক্যাল–৫টি ও পাওয়ার–১টি); পদ ১১টি ও মূল বেতন ৪০,০০০ টাকা

৭. সহকারী হিসাবরক্ষক; পদ ১টি ও মূল বেতন ২৬,০০০ টাকা

৮. স্টোর সহকারী; পদ ১টি ও মূল বেতন ২৬,০০০ টাকা

৯. ড্রাইভার (হালকা); পদ ২টি ও মূল বেতন ২০,০০০ টাকা

১০. মালী; পদ ১টি ও মূল বেতন ১৪,৫০০ টাকা

১১. ক্লিনার; পদ ২টি ও মূল বেতন ১৪,৫০০ টাকা

মোট শূন্য পদ: ৩১টি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিংক টেলিটকের ওয়েবসাইট ।

পদগুলোর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে বিআরপিএলের অফিশিয়াল ওয়েবসাইট https://brpowergen.gov.bd ভিজিট করুন।

Published: প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১: ৪৫

Source: https://www.prothomalo.com/chakri/employment/9mopnk30k2

অনলাইন নিয়োগ প্রকৌশলী সরকারি চাকরি সাপ্তাহিক চাকরির খবর

Comments

No comments yet

Be the first to share your thoughts!