Home Articles রসনা

বাড়িতেই বানাতে পারেন আমের ফালুদা, দেখে নিন রেসিপি

জীবনযাপন ডেস্ক May 19, 2026
বাড়িতেই বানাতে পারেন আমের ফালুদা, দেখে নিন রেসিপি

ঈদের দিন নাশতার জন্য বানানো হয় নানা ধরনের পদ। রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা।

উপকরণ

তোকমা: ২ টেবিল চামচ

জেলাটিন কিউব করে কাটা: ১ কাপ

নুডলস: ১ কাপ

দুধ: আধা লিটার

চিনি: আধা কাপ

কনডেন্সড মিল্ক: আধা কাপ

পাকা আম: ২টি

আমের মণ্ড: ১ কাপ

ভ্যানিলা আইসক্রিম: পরিমাণমতো

কাঠবাদামকুচি, পেস্তাবাদামকুচি: ২ টেবিল চামচ

বরফকুচি: পরিমাণমতো

প্রণালি

পানিতে তোকমা ভিজিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর তোকমা নরম হয়ে ফুলে উঠলে পানি ঝরিয়ে নিন। জেলাটিন তৈরি করে নিতে হবে। প্যাকেটের গায়ে থাকা নিয়ম অনুযায়ী তৈরি করে নিন। ফালুদার জন্য নুডলস সেদ্ধ করে রাখুন। একটি পাত্রে পানি গরম করে নুডলসগুলো সেদ্ধ করে নিতে হবে। নরম হয়ে এলে ঠান্ডা পানিতে ধুয়ে আলাদা করে রাখুন। দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। একটি আম কিউব করে কেটে রাখুন, আরেকটি আম ব্লেন্ড করে মণ্ড তৈরি করে নিন।

একটি গ্লাসে প্রথমে জেলি দিন। এরপর এক এক করে সাজিয়ে নিন নুডলস, তোকমা, কিউব করে কাটা আম, আমের মণ্ড ও ঠান্ডা দুধ। গ্লাসে ফালুদা সাজিয়ে নেওয়ার পর ওপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন। বাদামকুচি ও সামান্য আমের টুকরা দিয়ে দিন। কিছু বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আমের ফালুদা।

Published: প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫: ০০

Source: https://www.prothomalo.com/lifestyle/recipe/yyp7nxpkt0

রেসিপি খাবারদাবার নকশা ঈদ রেসিপি দেশি খাবার খাবার আম

Comments

No comments yet

Be the first to share your thoughts!