৪০ জেলায় মৃদু তাপপ্রবাহ, থাকবে আরও কয়েকদিন

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট June 02, 2026
৪০ জেলায় মৃদু তাপপ্রবাহ, থাকবে আরও কয়েকদিন

দেশের মোট ৪০টি জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতি আরও দু-একদিন থাকতে পারে বলে জানা গেছে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও পক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলা, রংপুর...

দেশের মোট ৪০টি জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতি আরও দু-একদিন থাকতে পারে বলে জানা গেছে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও পক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলা, রংপুর বিভাগের ৮ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

এ মৌসুমে তাপপ্রবাহ স্বাভাবিক জানিয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, এ তাপপ্রবাহ আগামী দু-একদিন অব্যাহত থাকবে, তা আরও কয়েকটি জেলায় বিস্তৃত হতে পারে। এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ কমে আসবে।

মঙ্গলবার সকালে দেওয়া আগামী ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য স্থানগুলোতে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় এবং অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Published: প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৬:০৮

Source: https://www.ittefaq.com.bd/791586/%E0%A7%AA%E0%A7%A6-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8

Comments

No comments yet

Be the first to share your thoughts!