২৩ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা May 04, 2026
২৩ ঘণ্টা পর আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। ফলে আবারও পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে ৫২৫ মেগাওয়াটের এই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে।  দীর্ঘদিন বন্ধের পর তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫...

২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। ফলে আবারও পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে ৫২৫ মেগাওয়াটের এই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে। দীর্ঘদিন বন্ধের পর তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি মেরামত করে শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। তখন থেকে ২৩ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের থাকার পর শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার কিছু আগে যান্ত্রিক ত্রুটি কারণে আবারও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বয়লারের টিউবে ত্রুটির কারণে চলমান ১নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধের আগে ১নং ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লার ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিন ইউনিটের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু করা হয়। প্রথমে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ও ২নং পৃথক দুইটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছিল। ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট নির্মাণ করা হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্রেটিতে কখনোই পুরোপুরি সক্ষতা নিয়ে অব্যাহতভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৪:১৬

Source: https://www.ittefaq.com.bd/787216/%E0%A7%A8%E0%A7%A9-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%AC%E0%A7%9C%E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E

সারাদেশ দিনাজপুর

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!