ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট May 04, 2026
ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। হাসপাতালের ২ নম্বর ভবন থেকে প্রায় অর্ধশত দালালকে আটকের পর তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। সেখানে তাদেরকে ছাড়াতে অনেক...

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। হাসপাতালের ২ নম্বর ভবন থেকে প্রায় অর্ধশত দালালকে আটকের পর তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। সেখানে তাদেরকে ছাড়াতে অনেক লোকজনকে ভিড় করতে দেখা যায়। জানা যায়, মোবাইল কোর্ট বসিয়ে আটকদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। তবে তাদের কার কী সাজা হয়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৪:১৭

Source: https://www.ittefaq.com.bd/787217/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%B6%E0%A6%A4-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

হাসপাতাল পুলিশ ঢামেক আটক

Comments

No comments yet

Be the first to share your thoughts!