জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ পরীক্ষার গ্রেড উন্নয়নসংক্রান্ত নির্দেশনা জারি

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গ্রেড উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষর গ্রেড উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। গতকাল সোমবার (৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীরা শুধু সি, সি প্লাস এবং ডি গ্রেডপ্রাপ্ত কোর্সগুলোতে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুটি কোর্সে (পত্রে) পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছেন কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে, তাঁরা ২০২৫ সালের পরীক্ষায় শুধু এফ গ্রেডপ্রাপ্ত কোর্সে অংশ নিতে পারবেন। তবে এসব ক্ষেত্রে ফলাফল যা–ই হোক না কেন, গ্রেড উন্নয়ন পরীক্ষায় সর্বোচ্চ এ মাইনাসের বেশি প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব এফ গ্রেডপ্রাপ্ত কোর্সে পরীক্ষায় অংশ নিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে ন্যূনতম ডি গ্রেডে উন্নীত করা বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে না। এ ছাড়া ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিয়ে সি গ্রেডসহ প্রমোশন পাওয়া শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সে ২০২৫ সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ রাখা হয়নি।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮: ২৬
Source: https://www.prothomalo.com/education/examination/mjrzy3u0v7
Comments
No comments yet
Be the first to share your thoughts!