ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আজ সোমবার (১৮ মে ২০২৬) থেকে তিন দিন চূড়ান্ত ভর্তিতে সময় পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত বিষয় ও প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ভর্তিসংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ কর্তৃক প্রকাশিত প্রযুক্তি ইউনিট চূড়ান্ত ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে ১৮ থেকে ২০ মে’র মধ্যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, প্রযুক্তি ইউনিট ভর্তি ২০২৫-২৬-এর আর কোনো প্রকার মাইগ্রেশন হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।
Published: প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬: ১১
Source: https://www.prothomalo.com/education/admission/3v2q8fy67a
Comments
No comments yet
Be the first to share your thoughts!