ইরান- যুক্তরাষ্ট্র সংলাপে স্থায়ী যুদ্ধবিরতির আশায় মিসর ও পাকিস্তান

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক April 25, 2026
ইরান- যুক্তরাষ্ট্র সংলাপে স্থায়ী যুদ্ধবিরতির আশায় মিসর ও পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা জোরদারের লক্ষ্যে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই...

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা জোরদারের লক্ষ্যে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই মন্ত্রীই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের ম���ে, এই সংলাপের মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে, যা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে, আঞ্চলিক উত্তেজনা কমাবে এবং চলমান সংঘাত নিরসনের পথ তৈরি করবে। আলোচনায় বদর আবদেলাতি আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোর- বিশেষ করে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর- নিরাপত্তা উদ্বেগ সমাধানের ওপর জোর দেন। তথ্যসূত্র: আল–জাজিরা

Published: প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৬:১০

Source: https://www.ittefaq.com.bd/785915/%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9F

ইরান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

Comments

No comments yet

Be the first to share your thoughts!