Home Articles অর্থনীতি

টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

বিশেষ প্রতিনিধি July 22, 2026
টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনতে সরকারের খরচ হচ্ছে ১৮১ কোটি টাকা। এ ছাড়া টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডালও কিনবে সরকার।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনা হচ্ছে। এ জন্য সরকারের ব্যয় হবে ২৬১ কোটি ৬৭ লাখ টাকা।

আজ বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে এবং যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল সংগ্রহ করা হবে। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা। এতে সরকারের ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।

টিসিবির জন্য ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ১৫ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮১৪ লিটার কেনা হয়েছে। নতুন এ ক্রয়ের মাধ্যমে মজুত আরও বাড়বে এবং টিসিবির ভর্তুকি মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।

ব্যয় বেড়েছে রুয়েট ভবন নির্মাণে

বৈঠকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব। মূল চুক্তির মূল্য ছিল ৩৭ কোটি ৭৭ লাখ টাকা। নকশা পরিবর্তন ও প্রাক্কলনে ত্রুটির কারণে আরও ৭ কোটি ৩৩ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির চুক্তিমূল্য বেড়ে দাঁড়াবে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা, যা মূল চুক্তির তুলনায় প্রায় ১৯ দশমিক ৪২ শতাংশ বেশি।

এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৪৫ কোটি ৬৮ লাখ টাকার পরামর্শক নিয়োগ এবং খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনতে ১১১ কোটি টাকার প্রস্তাবও অনুমোদিত হয়।

Published: আপডেট: ২২ জুলাই ২০২৬, ১৪: ৪৪

Source: https://www.prothomalo.com/business/economics/3vlwem27qf

অর্থমন্ত্রী তেল

Comments

No comments yet

Be the first to share your thoughts!