Home Articles বাণিজ্য

তিন দিনের সফরে ঢাকা এসেছেন আরএকে সিরামিকসের গ্রুপ সিইও আবদাল্লাহ মাসাদ

নিজস্ব প্রতিবেদক July 25, 2026
তিন দিনের সফরে ঢাকা এসেছেন আরএকে সিরামিকসের গ্রুপ সিইও আবদাল্লাহ মাসাদ

আগামী সোমবার পর্যন্ত আবদাল্লাহ মাসাদ বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তিনি দেশের শীর্ষস্থানীয় স্থপতি, আবাসন খাতের উদ্যোক্তা (ডেভেলপার), ডিলার, ব্যবসায়িক অংশীদার ও আরএকে সিরামিকস বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকসের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আবদাল্লাহ মাসাদ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

আগামী সোমবার পর্যন্ত আবদাল্লাহ মাসাদ বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তিনি দেশের শীর্ষস্থানীয় স্থপতি, আবাসন খাতের উদ্যোক্তা, ডিলার, ব্যবসায়িক অংশীদার ও আরএকে সিরামিকস বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক মনোজ আহিরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদাল্লাহ মাসাদের এই সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিল্প খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবন ও নকশাগত ধারণা বিনিময় এবং বাংলাদেশের উদীয়মান বাজারের প্রতি কোম্পানির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দৃঢ় করা।

আরএকে সিরামিকসের গ্রুপ সিইও আবদাল্লাহ মাসাদ তাঁর বাংলাদেশ সফরকালে কোম্পানির অভ্যন্তরীণ কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সেখানে তিনি ভবিষ্যৎ প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন, পরিচালনগত উৎকর্ষ, ডিজিটাল রূপান্তর, টেকসই উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থায় নেতৃত্ব বজায় রাখার বিষয়ে মতামত জানাবেন।

এই সফর প্রসঙ্গে আরএকে সিরামিকসের (বাংলাদেশ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খোরশেদ আলম বলেন, ‘বাংলাদেশে আবদাল্লাহ মাসাদের উপস্থিতি বাংলাদেশের বাজারে আমাদের কৌশলগত গুরুত্ব বাড়াবে। একই সঙ্গে এটি গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করবে।’

সংযুক্ত আরব আমিাতভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রিমিয়াম টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট ও লাইফস্টাইল সলিউশন সরবরাহ করে আসছে। আন্তর্জাতিক মান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উদ্ভাবনী পণ্য উপহার দিয়ে দেশের নির্মাণ ও স্থাপত্য খাতে শীর্ষস্থানীয় অবস্থান বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

Published: প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৩: ২৬

Source: https://www.prothomalo.com/business/5xyaod9y36

সিইও সিরামিক খাত টাইলস ব্যবসা

Comments

No comments yet

Be the first to share your thoughts!