টেকনাফ সৈকতে এবার ভেসে এল কঙ্কাল

কক্সবাজারের টেকনাফে সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া কঙ্কালটি ভেসে আসে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
কক্সবাজারের টেকনাফে সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া কঙ্কালটি ভেসে আসে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে মাথা ও পা বিহীন অর্ধগলিত মরদেহ ভেসে এসেছিল। আজ বিকেল পর্যন্ত এ লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে গত বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের সৈকতে ভেসে দুই নারীর মরদেহ ভেসে এসেছিল।
পুলিশ জানায়, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় কোনো ট্রলারডুবির ঘটনায় অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপে আসার পথে নৌকাডুবির ঘটনায় এসব মরদেহ ভেসে আসতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আজ শুক্রবার সৈকতে আরেক মরদেহ ভেসে আসার বিষয়টি নিশ্চিত করেন শাহপরীরদ্বীপ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জীব। তিনি বলেন, মরদেহটি বেশ কয়েক দিন আগের। এ কারণে পচে কঙ্কাল হয়ে গেছে। কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
Published: প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২: ৪৮
Source: https://www.prothomalo.com/bangladesh/district/zyr861kuk3
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!