টানা বৃষ্টিতে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি
দৈনিক শিক্ষাডটকম, কুমিল্লা
April 28, 2026

বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। পাশাপাশি টানা বর্ষণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। #এসএসসি পরীক্ষা #বৃষ্টি
কুমিল্লায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে নগরীর বিভিন্ন এলাকা। পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাট, বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাটু ও কোমর সমান পানি মাড়িয়ে কেন্দ্র থেকে বের হয়ে যেতে দেখা যায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভারী বর্ষণ হয় কুমিল্লায়। বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে যায়। এর ফলে স্কুল-কলেজ থেকে বাড়ি ফিরতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। পাশাপাশি টানা বর্ষণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ভারি বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ে ধানসহ অন্যান্য শাক-সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। জেলার বিভিন্ন উপজেলার সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ দপ্তর। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। #এসএসসি পরীক্ষা #বৃষ্টিPublished: 28/04/2026 03:52 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/ssc-candidates-suffer-due-to-continuous-rain-370132
এসএসসি-পরীক্ষা
বৃষ্টি
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!