Home Articles সম্পর্ক

ট্রেন্ডে থাকা জেন–জিদের নতুন ৫ ডেটিং টার্ম

জীবনযাপন ডেস্ক May 06, 2026
ট্রেন্ডে থাকা জেন–জিদের নতুন ৫ ডেটিং টার্ম

জেন-জি প্রজন্মের হাতে লেখা হচ্ছে নতুন ডেটিং ডিকশনারি। সেখান থেকে ২০২৬ সালে ট্রেন্ডে থাকা ৫টি টার্ম জেনে নিন।

সম্পর্কে থাকা অপর পক্ষকে কেবল নিজের আবেগগত প্রয়োজনে ব্যবহার করা। একজনের কাঁধে মাথা রেখে দুঃখ-কষ্ট বা হতাশার কথা বলে মন হালকা করা। প্রয়োজন ফুরালে বা মানসিকভাবে আত্মবিশ্বাসী ও স্থিতিশীল অনুভব করলে হুট করে ওই সম্পর্ক থেকে সরে যাওয়া।

হঠাৎ সঙ্গীর সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেওয়া। আবার হুট করে সপ্তাহখানেক পর ফিরে এসে বলা, ‘গত সপ্তাহটা যে কী কঠিন ছিল। এত কাজের চাপ, ব্যস্ততা...।’

রোচিং হলো ডেটিংয়ে এমন পরিস্থিতি, যেখানে একজন মানুষ দেখান যে তিনি কেবল আপনার সঙ্গেই প্রেম করছেন। আপনি ছাড়া তাঁর তেমন কেউ নেই বা আপনিই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু বাস্তবে দেখা যায়, তিনি ডাবল বা ট্রিপল টাইমিং করছেন। এককথায়, সম্পর্কে থেকে প্রতারণা করছেন। নামটি এসেছে তেলাপোকা থেকে।

ফিজলিং হলো কোনো সম্পর্ক, কথা বলা বা ডেটিং ধীরে ধীরে নিজে থেকেই নিস্তেজ হয়ে যাওয়া। যেখানে ঝগড়া বা স্পষ্ট ব্রেকআপ হয় না। কেবল ধীরে ধীরে যোগাযোগ কমতে কমতে একসময় শেষ হয়ে যায়।

এর মানে হলো সম্পর্কে থেকেও পরিবার ও কাছের মানুষজনের কাছে ‘সিঙ্গেল’ ভাব ধরে থাকা। বিষয়টি সম্পর্কের প্রাথমিক অবস্থায় হলে ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো কারণ ছাড়া দীর্ঘ মেয়াদে পকেটিং চালিয়ে যাওয়াকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরা যেতে পারে।

সূত্র: পিংকভিলা

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০: ১৯

Source: https://www.prothomalo.com/lifestyle/relation/ur6gufhig8

জেনে নিন জেন জি প্রেম ভালোবাসা

Comments

No comments yet

Be the first to share your thoughts!