ট্রাকচাপায় ছেলের লাশ দেখে মা অচেতন

শর্টস May 04, 2026
ট্রাকচাপায় ছেলের লাশ দেখে মা অচেতন

সোমবার দুপুরে নাটোরের লালপুর-ঈশ্বরদী মহাসড়কে বালুবাহী ট্রাকচাপায় ১৮ বছর বয়সী আশরাফুল ইসলাম নিহত হন। লালপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। কৌতূহলবশত ছেলের রক্তাক্ত মরদেহ দেখে মা রুনিফা বেগম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পুলিশ ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে; চালক পলাতক। ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৪: ৫২

Source: https://www.prothomalo.com/bangladesh/district/ttraakcaapaayy-cheler-laash-dekhe-maa-acetn

শর্টস

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!