ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: চূড়ান্ত প্রতিবেদনে ইইউ
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
April 28, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন। তারা জানিয়েছে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কার্যকর...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন। তারা জানিয়েছে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালন করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ছিল। নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগের যথার্থতা পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান ইজাবস। তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাও ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ দিয়েছে ইইউ।এর মধ্যে রয়েছে- ডিজিটাল মাধ্যমে নারীদের হয়রানি প্রতিরোধ, অন্তত এক-তৃতীয়াংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের নিরীক্ষা জোরদার এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য সুবিধা বৃদ্ধি। ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউর দীর্ঘমেয়াদি ৫৬ জন ও স্বল্পমেয়াদি ৯০ জনসহ মোট ২২৩ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হলো।Published: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:২৪
জাতীয় সংসদ
ইইউ
জাতীয় নির্বাচন ২০২৬
Comments
No comments yet
Be the first to share your thoughts!