হোম আর্টিকেল আন্তর্জাতিক

সূর্যাস্তের পরে জিতবেন, ওয়েট অ্যান্ড সি: মমতা

আমাদের বার্তা ডেস্ক May 04, 2026
সূর্যাস্তের পরে জিতবেন, ওয়েট অ্যান্ড সি: মমতা

ভিডিয়ো বার্তায় মমতা বন্দোপাধ্যায় কাউন্টিং এজেন্ট ও কর্মীদের ভোট গণনার কেন্দ্র ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ‘প্রথম দুই-তিন রাউন্ডে ওদেরগুলো (ফলাফল) আগে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিংয়ের পরে গণনা বন্ধ করে দিয়েছে।’ #মমতা বন্দ্যোপাধ্যায় #বিজেপি #পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিজেপি ১৯০ আসনে এগিয়ে। এ অবস্থায় দলীয় নেতাকর্মী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে ভিডিয়ো বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, নিজেদের এগিয়ে থাকার ফল আগে প্রকাশ করাটা বিজেপির একটি চাল। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে পূর্বাভাসে বলা হচ্ছে, নির্বাচনে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তবে বর্তমান মূখ্যমন্ত্রী মমতা বলছেন, ‘পুরোটাই মিথ্যা নিউজ প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশন ইচ্ছে মতো খেলছে। সুতরাং কাউন্টিং এজেন্ট ও কর্মীদের বলব, মন খারাপ করবেন না। আমি আগেও বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন থেকে চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি।’ কলকাতা থেকে প্রতিনিধি জানিয়েছেন, নির্বাচনে ভবানীপুর আসনে লড়ছেন মমতা। সেখানে তার প্রতিদ্বন্দ্বী এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসনটিতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ষষ্ঠ রাউন্ডের ভোট গণনা শেষে বিজেপি ১৫ হাজার ৪৫১ এবং তৃণমূল কংগ্রেস-টিএমসি ৩২ হাজার ৭২২টি ভোটে এগিয়ে। আগের রাউন্ডের গণনাগুলোতে কখনো কখনো শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। ভিডিয়ো বার্তায় মমতা বন্দোপাধ্যায় কাউন্টিং এজেন্ট ও কর্মীদের ভোট গণনার কেন্দ্র ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ‘প্রথম দুই-তিন রাউন্ডে ওদেরগুলো (ফলাফল) আগে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিংয়ের পরে গণনা বন্ধ করে দিয়েছে।’ মমতা অভিযোগ করেন, ‘কেন্দ্র থেকে জোরপূর্বক চারদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে, এসআইআর রেইড নামে ভোট লুট করেছে। কিন্তু এখনো ৭০-১০০ আসন আছে যেগুলোতে আমরা এগিয়ে আছি। সেগুলো বলছে না।’ এদিকে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’ তিনি আরও বলেন, বিজেপি দীর্ঘকাল ধরে বাংলায় একটি বড় রাজনৈতিক সাফল্যের অপেক্ষায় ছিল। সূত্র: সমকাল #মমতা বন্দ্যোপাধ্যায় #বিজেপি #পশ্চিমবঙ্গ

Published: 04/05/2026 02:11 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/will-win-after-sunset-wait-and-see-mamata-370720

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পশ্চিমবঙ্গ

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!