Home Articles খবর

সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক May 05, 2026
সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে জরুরি নির্দেশনা

সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার।

সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে সরকার। অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তাকে বিমানে বিদেশ ভ্রমণকালে বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এর জারি করা আদেশ বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশের আওতায় পড়বেন।

এর আগে, ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগের জারি করা অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিধান ছিল। নতুন এই আদেশে সেই বিধানের পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে জানিয়ে এ আদেশে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল চিঠির পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।

Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯: ১৭

Source: https://www.prothomalo.com/chakri/chakri-news/tn0uci1a22

ক্যারিয়ার চাকরিজীবী সরকারি চাকরি অর্থ মন্ত্রণালয়

Comments

No comments yet

Be the first to share your thoughts!